একদিনে করোনায় মৃত্যু ১৮৭, আক্রান্ত ৩ হাজার ৬৯৭

দেশে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ১৮৭ জন মারা গেছেন। এই সময় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৬৯৭ জন।

বৃহস্পতিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তি মতে, দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৮৫ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪০ হাজার ২০০ জন।

দেশে পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার দাঁড়িয়েছে ৩২.১৯ শতাংশ। তাছাড়া একদিনে মৃতদের মধ্যে ৭৫ জন ঢাকা বিভাগের ও ৪৪ জন রয়েছে খুলনা বিভাগের।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর