করতোয়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

রংপুরের পীরগঞ্জে করতোয়া নদীর বাঁশপুকুরিয়া নামক স্থানে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে সারো চন্দ্রের মরদেহ উদ্ধার করেছে রংপুর ফায়ার সার্ভিসের ডুবরি দল। দীর্ঘ ৫ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সারো চন্দ্র (৫৫) করতোয়া নদীর তীরবর্তী কড়াইবাড়ী গ্রামের মৃত শিরধর চন্দ্রের পুত্র।

বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা ১২টার দিকে জাল নিয়ে নৌকাযোগে বাড়ি সংলগ্ন করতোয়া নদীতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে নদীর মাঝখানে জাল পাতার সময় অসতর্কতার কারণে সারো চন্দ্র নদীতে পড়ে গিয়ে আর ভেসে উঠেনি।

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলেও তাদের ডুবরি না থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করতে পারেনি। পরে রংপুর ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ৩ ঘন্টা পর ডুবরি দল এসে উদ্ধার অভিযানে নামে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর