রাজবাড়ীর ঢালার চর নামক এলাকায় ধরা পড়ে ২৫কেজি ৩০০ গ্রাম ওজনের এক বিশাল কাতল মাছ। বৃহস্পতিবার (২২জুলাই) সকালে পদ্মা-যমুনা নদীর মোহনায় নিরঞ্জন হালদার নামের এক জেলের জালে হাতে মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় আনলে শাকিল সোহান মৎস্য আড়দের মালিক শাহজাহান শেখ ও নুরু ইসলাম যৌথভাবে এক হাজার ৭০০ টাকা কেজি দরে ৪৩ হাজার টাকায় মাছটি কিনে নেন।
পরে তারা ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে মাছটি এক হাজার ৭৫০ টাকা কেজি দরে ৪৪ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।
উল্লেখ্য, করোনা মহামারীর শুরু হওয়ার পর থেকে রাজবাড়ী জেলার পদ্মা নদীতে এর আগেও বেশকিছু বড় আকৃতির মাছ ধরা পড়ে। মাছগুলো নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে এর আগে সংবাদও প্রকাশ হয়।
মেহেদি হাসান রাজু/বার্তা বাজার/এসজে