চরফ্যাসনে কুকুরের কামড়ে ৯ শিশুসহ আহত ১৪

ভোলার চরফ্যাসনে কুকুরের কামড়ে ৯ শিশুসহ ১৪ জন আহত হয়েছে। স্বজনরা আহত ৯ শিশুসহ ১৪ জনকে উদ্ধার করে চরফ্যাসন হাপাতালে চিকিৎসা দিয়েছেন বলে হাসপাতাল সুত্রে জানাগেছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের এঘটনা ঘটে। আহতরা হলেন, জিন্নাগড় ইউনিয়নের শফিউল্লাহ (৬০), রাকিব(৪) বেতুয়া স্লুলিজ এলাকার অলিউদ্দিন(৩৫), ফাতেমাবাদ এলাকার নুহা (৫),আসলাপুর ইউনিয়নের শারমিন (৬),মাদ্রাজ ইউনিয়নের নতুন স্লুলিজ এলাকার জিহাদ (১১), শামিমা (১৭),শাহিনুর (২২) আসলামপুর ইউনিয়নের আয়েশাবাগ গ্রামের আহাদ (৭),সানজিদা (৭), ইয়াছিন (১০) ফরাদ (৯), শারমিন (৬), হাজারীগঞ্জ ইউনিয়নের আটকপাট এলাকার মেহেদী হাসান (১০)।

হাসপাতালের জরুরী বিভাগ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই একের এক কুকুরের কামড়ে আহত রুগী হাসপাতালে আসতে শুরু করে। কুকুরের কামড়ে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা শেষে জলাতংকের ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

আহত বৃদ্ধা সফিউল্লাহ জানান, সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে বাড়ি সংলগ্ন রাস্তার উপর এলে পিছন থেকে একটি কুকুর তার হাতে কামড় দিয়ে মাংস তুলে ফেলেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক জানান, কুকুরের কামড়ে আক্রান্তদের চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত না হওয়ায় কাউকেই ভর্তি করা হয়নি।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান জানান, প্রজনন মৌসুমে কুকুরের উদ্রপ দেখা দেয়। তখন গবাদী পশুসহ মানুষকে আক্রান্তের খবর পাওয়া যায়। এসময়ে মানুষকে কামড়িয়ে আক্রান্তের কারণ স্পষ্ট নয়।

আরিফ হোসেন/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর