অটোরিকশা নিয়ে অসহায় পরিবারের পাশে রায়পুরা কথা ফেসবুক গ্রুপ
নরসিংদীর রায়পুরায় ‘রায়পুরা কথা’ ফেসবুক গ্রুপের পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে অটোরিকশা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই ) দুপুর ১২ টায় সরকারি আদিয়াবাদ স্কুল এন্ড কলেজে আনুষ্ঠানিকভাবে এই অটোরিকশা প্রদান করা হয়।
রায়পুরা কথা ফেসবুক গ্রুপের এডমিন রাসকিন আহমেদ জুয়েলের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর হাসপাতালের আর এম ও ডা: সৈয়দ আমিরুল হক শামীম।
প্রধান অতিথি ডা: সৈয়দ আমিরুল হক শামীম বলেন, একটি অটোরিকশা প্রদান তেমন কিছু নয় কিন্তু এ ধরনের সহযোগিতা মানুষকে অনুপ্রাণিত করবে। রায়পুরা কথার মতো অন্যরাও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসবে। আশা করি রায়পুরা কথা ফেসবুক গ্রুপ ভবিষ্যতে অসহায় মানুষের সাহায্যে আরো এগিয়ে আসবে এবং অন্যান্য ফেসবুক গ্রুপগুলো ও অনুপ্রাণিত হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগ সিলেটের সহকারি পরিচালক একে এম সেলিম ভূঞা, নরসিংদী সদর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু কাউছার সুমন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা খান, আদিয়াবাদ ইউ পি চেয়ারম্যান হাজী মোহাম্মদ সেলিম মিয়া, সরকারি আদিয়াবাদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুর সাখাওয়াত হোসেন, সাংবাদিক রেজাউল করিম, রফিকুল হক প্রমুখ ।
রেজাউল করিম/বার্তা বাজার/এসজে