প্রবাসী স্বামীর টাকা পরকীয়া প্রেমিককে নিয়ে আত্মসাত, কারাগারে স্ত্রী

পটুয়াখালীর বাউফলে অর্থ-সম্পদ, স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগে প্রবাসী স্বামীর দায়ের করা মামলায় স্ত্রীকে শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ। উপজেলার কালিশুরী ইউনিয়নের সৌদি প্রবাসী মো. করিম মৃধা পটুয়াখালী জেলা আদালতে ওই মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) তাকে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে বলে জাানায় পুলিশ।

মামলা ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালিশুরী ইউনিয়নের আ. কাদের মৃধার ছেলে আ. করিম মৃধার (৪০) সাথে কেশবপুর ইউনিয়নের মো. মোসারেফ মৃধার মেয়ে মোসা. শাহরিয়া আক্তারের (২৬) বিয়ে হয়ে। দীর্ঘ সময় স্বামীর দেশে না থাকার সুযোগে শাহরিয়া আক্তার বেপরোয়া হয়ে উঠে। খালাতো ভাই নাহিদ খাঁ (৪০) এর সাথে অবৈধ সর্ম্পকে জড়িয়ে পড়ে।

স্বামীর পাঠানো প্রায় ৩৬ লাখ টাকা, প্রায় ১০লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও বাড়ি ভাড়ার ৬ লাখ টাকা টাকা নাহিদকে নিয়ে আত্মসাৎ করেন শাহরিয়া।

এদিকে স্ত্রীর কথাবার্তায় সন্দেহ হলে সৌদি থেকে দেশে ফিরে আসেন প্রবাসী করিম মৃধা। স্বামী আসার খবর পেয়ে দুই সন্তান রেখে বাবার বাড়িতে চলে যায় শাহরিয়া। এনিয়ে সালিস বৈঠক হলে আত্মসাৎকৃত টাকা নাহিদের কাছ থেকে উত্তোলন করে দিবেন বলেন স্বীকার করে। কিন্তু যথাসময় টাকা না দিলে শাহরিয়া আক্তার ও নাহিদকে আসামী পটুয়াখালী আদালতে মামলা আ. করিম মৃধা। এ মামলা পুলিশ শাহরিয়াকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

মো. করিম মৃধা বলেন, সৌদিতে আমি একটা কোম্পানীতে চাকুরি করতাম। আমার আয় করা সকল টাকা শাহরিয়ার একাউন্টে পাঠানো হয়েছে। যার ব্যাংক বিবারণী আমার কাছে রয়েছে। এছাড়াও স্বর্ণালঙ্কার ও বাড়ি ভাড়ার টাকা আত্মসাত করে আমার সাথে ঘর সংসার করবে না বলে জানায়। দুই শিশু সন্তানকে রেখে বাবার বাড়িতে চলে যায়। নাবালক ওই দুই সন্তানেরও খোঁজ নেয় না।

তিনি আর বলেন,‘ সালিস বৈঠকে আমার আত্মসাতকৃত টাকা ফেরত দিলে বলে জানালেও ১মাস অতিবাহিত হলেও টাকা নিয়ে প্রতারণার আশ্রয় নেয়।

এবিষয়ে বাউফল থানা ওসি আল মামুন বলেন, ‘শাহরিয়া ওয়ারেন্টভুক্ত আসামী। তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর