করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

রংপুরের পীরগঞ্জে করতোয়া নদীর বাঁশপুকুরিয়া নামক স্থানে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছে। পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছলেও তাদের নিজস্ব ডুবরি না থাকায় রংপুর ফায়ার সার্ভিসে সংবাদ দেয়া হয়।

দুপুর আড়াইটা পর্যন্ত রংপুরের ডুবুরী দল ঘটনাস্থলে পৌছেনি। তবে স্থানীয় লোকজন বিচ্ছিন্নভাবে নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নদী তীরবর্তী কড়াইবাড়ী গ্রামের সারো চন্দ্র (৪৫) বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা ১২টার দিকে জাল নিয়ে নৌকাযোগে বাড়ি সংলগ্ন করতোয়া নদীতে মাছ ধরতে যায়।

এক পর্যায়ে নদীর মাঝখানে জাল পাতানোর সময় অসতর্কতার কারণে সারো চন্দ্র নদীতে পড়ে গিয়ে আর ভেসে উঠেনি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর