ফরিদপুরের ভাঙ্গায় এক বছরের প্রেমের সম্পর্ক পরিবার থেকে মেনে না নেওয়ায় মঙ্গলবার (২০ জুলাই) পালিয়ে না প্রেমিক-প্রেমিকা যুগল। পরদিন ভোরে (ঈদের দিন) উপেজলার কাউলীবেড়া ইউনিয়নের মাইঝাইল গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় শাঁড়ি পেঁচানো অবস্থায় প্রেমিকের মরদেহ ঝুলে ছিলে গাছের ডালে। আর প্রেমিকার মরদেহ পড়েছিল গাছের নিচে।
নিহতরা হলেন- একই গ্রামের চিতাই সিকদারের ছেলে অধীর সিকদার (২০) ও মনোজ মজুমদারের মেয়ে মুন মজুমদার (১৫)। এদের মধ্যে নিহত অধীর ভাঙ্গা সরকারি কে এম কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন আর মুন ছিলেন স্থানীয় ব্রাহ্মনদী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
জানা যায়, অধীর সিকদার ও মুন মজুমদারের মধ্যে এক বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি জানার পর উভয় পরিবারের লোকজন তাতে অসম্মতি জানালে মঙ্গলবার তারা নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে গ্রামের মজুমদারপাড়ার একটি জামগাছে শাড়ি পেঁচানো অধীর কুমারের ও নিচে মুন রানীর মরদেহ দেখতে পান স্থানীয়রা।
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুতফর রহমান জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার/এসজে