আশুগঞ্জে তরুণদের সমন্বয়ে যাত্রা শুরু করল রক্তযোদ্ধা

‘মানববতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে’ এই শ্লোগানকে সামনে রেখে মানবতার বত্র নিয়ে আশুগঞ্জের বাহাদুরপুরে উদীয়মান তরুণদের সমন্বয়ে যাত্রা শুরু করল রক্তযোদ্ধা নামে এই সংগঠনটি।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা ও টি-র্শাটের মোড়ক উন্মোচনের মধ্য আনুষ্ঠানিক ভাবে সংগঠনটির যাত্রা শুরু করেন।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা এমরান আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক শাহ্ আব্দুল মতিন, অনয় সোহাগ, রোবেল খাঁন, সন্তোষ চন্দ্র সূত্রধর, শরিফুল ইসলাম বাবু, মোঃ আল-আমিন, মোঃ তপু, রিদয় সানি, মোঃ বিজয় ও সুজিত চন্দ্র সূত্রধরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রক্তযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে সংগঠনের ২শতাধীক সদস্যদের টি-শার্ট প্রদান করা হয়।। উল্লেখ সংগঠনটি গত ৬ জুন রক্তদানের প্রতিশ্রুতি ও মানব সেবার বত্র নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করেন। কারো রক্তের প্রয়োজন হলে সংগঠনের সাথে যোগাযোগ করার আহ্বান করেছেন সংগঠনের সদস্যবৃন্দ।

সন্তোষ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর