টাঙ্গাইল হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন দিলেন লাভলী এমপি

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের অক্সিজেনের ঘাটতি পুরনের জন্য অত্যাধুনিক মানের ২টি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন উপহার দিয়েছেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মমতা হেনা লাভলী এমপি।

বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা ১১ টায় এ উপহার হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

এসময় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ খন্দকার সাদিকুর রহমান, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম সজীবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, টাঙ্গাইলে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। ইতোমধ্যে আক্রান্ত শনাক্ত ও মৃতের সংখ্যা বেড়ে গিয়েছে বহুগুন। ঈদের দিনও (বুধবার) এই ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাত হয়েছে ৯৫ জন।

হাসান সিকদার/বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর