কক্সবাজারের মহেশখালীতে স্বামীর সাথে কোরবানির মাংস নিয়ে ঝগড়া করে ৩ সন্তানসহ বিষপান করে আত্মহত্যা চেষ্টা করেছেন মুরশিদা আক্তার নামে এক গৃহবধূ। বিষপানের এই ঘটনায় মাইনুর (১৪) নামে ও গৃহবধূর এক ছেলে মারা গেছেন।
বুধবার (২১ জুলাই) রাতে উপজেলার সিপাহী পাড়া এলাকার ইয়ার মোহাম্মদের বাড়িতে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ইয়ার মোহাম্মদকে তার বোনের বাসা থেকে কোরবানির মাংস দেওয়া হয়। ওই মাংস নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দুপুরে কথা কাটাকাটি হয়। এর জেরে রাত ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে তিন সন্তান রাকিব (৫), নাফিজা (৩), মাইনুরকে (১৪) বিষ খাইয়ে নিজেও বিষ পারেন করেন মুরশিদা আক্তার।
পরে স্থানীয়রা ছেলে-মেয়েদের কান্নাকাটির আওয়াজ শুনে গিয়ে দেখেন দরজা বন্ধ। পরে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। চার জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নেওয়া হয়। সেখানে মাইনুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি তিন জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
মহেশখালীর থানার ওসি আশিক ইকবাল জানান, খবর পেয়ে আমিসহ মহেশখালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল গিয়েছিলাম। এখনও আমরা লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/এসজে