গুরুদাসপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের গুরুদাসপুর উপজেলার কচুগাড়ী সীমান্তবাজার এলাকায় তুলসি নদীতে ডুবে জিসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) উপজেলার কচুগাড়ী সিমান্তবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত জিসান ওই এলাকার জিল্লুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির পাশেই তুলসি নদীর ধারে সকাল ৯টার দিকে সহপাঠিদের সাথে খেলাধুলা করছিল জিসান। একপর্যায়ে সে নদীতে পড়ে যায়। স্থানীয় কয়েকজন নদী হতে জিসানকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা.সঞ্চিতা রানী সরকার তাকে মৃত ঘোষণা করে।

গুরুদাসপুর হাসপাতালের চিকিৎসক ডা.সঞ্চিত রানী সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

জানা যায়, ঈদের ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল জিসান। তার বাবা-মা ঢাকাতে চাকুরী করতো।

ছোট শিশুটিকে হারিয়ে পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর