ঈদের দিনে আশ্রয়ন প্রকল্পে খাবার বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী
জামালপুরের সরিষাবাড়ীতে ঈদের দিন আশ্রয়ন প্রকল্পের ঘুরে কোরবানীর মাংস দিয়ে রান্না করা খাবার ও করোনার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেছে স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি।
বুধবার (২১ জুলাই) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় ও কামরাবাদ ইউনিয়নের রেলি ব্রীজ এলাকায় এ খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরন করেন তিনি।
এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজকে ঈদের দিনে আশ্রয়ন প্রকল্পে থাকা পরিবার গুলোর সাথে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার জন্য তাদের সাথে সময় কাটিয়েছি। এছাড়া কোরবানী দেয়ার সামর্থ্য না থাকায় কোরবানীর মাংস দিয়ে রান্না করা খাবার তাদের বাড়ীতে নিজ হাতে পৌছে দিচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সম্পাদক শিহাব উদ্দিন, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, দেশ প্রতিদিন ২৪ এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোস্তাক আহমেদ মনির প্রমুখ।
মোস্তাক আহমেদ মনির/বার্তা বাজার/এসজে