ঈদের দিন পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পানিতে ডুবে সিমু আকতার (৮) ও জান্নাতুন (৬) নামের একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা উপজেলার কিসমত গ্রামের শাহ আলমের কন্যা।

বুধবার (২১ জুলাই) বিকেলে উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, দুপুরে খাওয়া শেষ করে শিমু ও জান্নাতুন বাড়ি থেকে বের হয়ে খেলতে গিয়ে নিখোঁজ ছিল। এ সময় বাড়ির পাশে খালে জমে থাকা পানিতে দুই বোনের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে সেখান থেকে মৃত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করা হয়।

হরিপুর থানার তদন্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এস. এম. মনিরুজ্জামান মিলন/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর