নিজের গুলিতে নিহত পুলিশ সদস্য সাইফুলের গ্রামজুড়ে ঈদের আনন্দ নেই

বাড়ির আঙিনায় রাখা আছে একটি খাটিয়া। এতে রয়েছে নিহত পুলিশ সদস্য সাইফুল ইসলামের (২৭) নিথর দেহ। ঈদের দিনে এমন নিথর দেহ আগে কখনো দেখিনি মানুষ। সহস্রাধিক মানুষ নিথর দেহ দেখতে ভিড় জমায়। সবার চোখে মুখে বিষাদের ছাপ।

এমন বেদনাদায়ক দৃশ্য কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কবুরাট গ্রামের।

পুলিশ, পরিবার ও স্থানীয় সুত্র জানায়, আজ বুধবার (২১ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে কুমারখালীর চাপড়া ইউনিয়নের কবুরহাট গ্রামের মৃত মোহাম্মদ আলীর একমাত্র ছেলে মেহেরপুর জেলার মুজিবনর থানার রতনপুর পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত অবস্থায় নিজ রাইফেলের গুলিতে আত্মাহত্যা করেন।পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চাপড়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য (মেম্বর) সোহেল রানা বলেন, মায়ের ইচ্ছার বিরুদ্ধে প্রায় ৬ মাস আগে পুলিশ সদস্য সাইফুল আরেক মহিলা পুলিশ সদস্যকে বিয়ে করেছিল। এনিয়ে মা, ছেলে ও বউয়ের মাঝে মনমালিন্য চলছিল। এনিয়েও এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের চাচাতো ভাই ফরিদ বলেন, সাইফুল গোপন রোগে ভুগছিল। এনিয়ে সব সময় দুশ্চিন্তা করত। তবে চিকিৎসা চলছিল ওর। এজন্যও এমন হতে পারে।

চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু বলেন, ঈদের দিনে এমন মৃত্যু এলাকাবাসী আগে দেখিনি। সবার চোখে মুখে বিষাদের ছাপ রয়েছে।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, নিহত ব্যক্তি পুলিশ সদস্য ছিলেন। মেহেরপুর জেলায় কর্মরত ছিলেন। নিহতের লাশ বিকেলে তাঁর গ্রামের বাড়িতে পৌছায়। পরে জানাযা শেষে কবুরহাট কবরস্থানে দাফন করা হয়।

মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহত সাইফুল দীর্ঘদিন ধরেই মেহেরপুরে কর্মরত ছিলেন। তার স্ত্রীও মেহেরপুরে নারী পুলিশ সদস্য হিসেবে কর্মরত।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর