প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১৭৩ জন। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ৬১৪ জন।
ঈদুল আজহার দিন (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পাঠানো প্রেস বিজ্ঞপ্তি মতে, দেশে এখন করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯৮ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন।
একদিনে মোট ২৪ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষা করে এই তথ্য জানা গেছে। পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ৩০.৪৮ শতাংশ।
বার্তা বাজার/এসজে