জিম্বাবুয়েতে টাইগারদের ঈদের নামাজ আদায়, ইমাম হলেন মাহমুদুল্লাহ

পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য জিম্বাবুয়েতে অবস্থান করা বাংলাদেশ ক্রিকেট দল ঈদের নামাজ আদায় করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদের ইমামতিতে ঈদুল আজহার নামাজ আদায়ের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জিম্বাবুয়েকে তাদের মাঠেই হোয়াইটওয়াশ করে দেওয়া সাকিব-তামিমরা বেশ ফুরফুরে মেজাজে আছেন। তাদের এমন জয় ঈদের আনন্দকে বাড়িয়ে দিয়েছে বহুগুন।

অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নামাজ আদায়ের ভিডিওটি পোস্ট করেন। এর আগে এক ভিডিওতে তিনি দেশবাসিকে ঈদের শুভেচ্ছাও জানান। পাশাপাশি জানান স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান।

পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বুধবার হারারেতে ঈদের নামাজে অংশ নিয়েছেন টাইগাররা। সাথে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাপোর্টিং স্টাফরাও। এই ঈদের জামাতে ইমামতি করেন দলের সিনিয়র সদস্য এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর