ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির মাংস কাটার সময় ৬০ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানি করা পশুর মাংস কাটতে গিয়ে বিভিন্নভাবে আহত হয়েছেন অন্তত ৬০ জন। ঈদের দিন (বুধবার) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ঘটা এসব ঘটনায় আহত হয়ে হাসপাতাল চিকিৎসা নিয়েছেন তারা। এদের মাঝে বেশ কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

হাসপাতালে আহত হয়ে আসা কামরুল নামে এক ব্যক্তি বলেন, সকালে কোরবানির গরুর মাংস কাটার সময় অসাবধানতাবসত ছুরি লেগে হাত কেটে যায়। প্রাথমিক চিকিৎসা নিয়ে চল যাবো।

ইমরান নামে এক ব্যক্তি জানান, ঈদে বাসায় গরুর মাংস কাটার সময় আমি চাপাতি দিয়ে হাড় কোপাচ্ছিলাম। সেটা পিছলে গিয়ে পায়ে লেগে কেটে গেছে। চিকিৎসা নেওয়ার জন্য এসেছি হাসপাতালে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. ধীমান দেবনাথ বলেন, সকাল থেকে হাসপাতালে ৫০-৬০ জনের রোগী চিকিৎসা নিয়েছেন। তারা সবাই কোরবানির মাংস কাটতে গিয়ে আহত হন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর