ঈদের দিন খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খালের পানিতে ডুবে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের পুর্ববাজার ষোষপাড়া গ্রামের সুজন মিয়ার ছেলে তাসিন

ঈদের দিন (বুধবার) সকাল ৯টায় দিকে ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে শিশু তাসিন বাড়ির উঠানে খেলা করছিল। এর এক ফাঁকে সবার চোখের আড়ালে পাশের ঘোষপাড়া খালের পানিতে ডুবে যায়।

বাড়ির উঠানে তাসিনকে না পেয়ে অনেক খোঁজাখোঁজি করার পর ষোষপাড়া খালের পানি থেকে তুলে পরিবারের লোকজন উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার প্রাপ্তি প্যাট্রিসিয়া হাগিদক তাকে মৃত ঘোষণা করেন।

রাজেশ গৌর/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর