টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, হেলপার নিহত

টাঙ্গাইলের বাসাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত হয়েছে। বুধবার (২১ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার করাতি পাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার আজাহার আলী (৩২) নাটোরের আব্দুল মজিদ মিয়ার ছেলে।

এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার ইদ্রিস আলী জানান, ঢাকা থেকে আসা গরু ভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ওই হেলপারের মৃত্যু হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপতাল মর্গে প্রেরণ করেন।

হাসান সিকদার/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর