দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি ঈদের দিন নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী সংসদীয় আসনের জনসাধারণসহ দেশে এবং প্রবাসে বসবাসকারী সকল দেশবাসীকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর স্বাক্ষরিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রীর এই শুভেচ্ছা বার্তার কথা জানানো হয়।

ঈদ শুভেচ্ছা বার্তায় বন ও পরিবেশ মন্ত্রী দেশবাসীর অনাবিল সুখ ও শান্তিময় জীবন কামনা করেন। কোভিড-১৯ এর সংক্রমণ জনিত বৈশ্বিক মহামারি থেকে নিজেদের মুক্ত রাখতে সকলকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ উল আযহা উদযাপনের অনুরোধ জানান।

শুভেচ্ছা বার্তায় পরিবেশমন্ত্রী আরও বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আত্মশুদ্ধি, সৌহার্দ্য, সম্প্রীতি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মানুষের জীবন। এ সময় তিনি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হতে দেশের ও বিশ্বের সকল মানুষকে রক্ষা করতে মহান আল্লাহ কাছে প্রার্থনা করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর