করোনায় নাজেহাল খুলনায় স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন

রকরোনায় আক্রান্ত মৃত্যু যেন লেগেই আছে। শহর থেকে গ্রাম গ্রাম থেকে পাড়া মহল্লায় স্বাস্থ্য সচেতনতা একদম মূল্যহীন ছিলো কয়েকদিন আগেও। খুলনায় করোনার দাপট বেড়ে যাওয়ায় জনসাধারণ বুঝতে পেরেছে স্বাস্থ্য সচেতনতা ছাড়া নিরাপদ জীবন দুষ্কর।

খুলনায় বিভিন্ন গ্রামাঞ্চলে ঈদের জামাত দেখে মনে হয়েছে ঈদ আনন্দের মাঝেও যেন করোনায় কড়াকড়ি সচেতনতা। মাস্ক ছাড়া মুসল্লী নেই বললেই চলে।

খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া-কোমলপুর ঈদগাহের মুসল্লীরা জানান, ‘এহন করোনা সত্যি সত্যিই আমগো এটাক দিছে। তাই আমরা ও এখন সচেতন। বাস্তবের চিত্রটাও কঠোর স্বাস্থ্য সচেতনতার একটা দৃষ্টান্ত স্থাপন করেছে।’

ঈদের জামাতের প্রধান সমন্বয়ক গুটুদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক মোস্তফা সরোয়ার
“বার্তা বাজার” কে জানান, যেহেতু খুলনায় মরণব্যাধি করোনার একটু বেশী চাপ তাই গ্রামের সরল সোজা মানুষদের কে স্বাস্থ্য সচেতনতা করাই আমাদের সবার দ্য়িয়ত্ব।

তিনি আরও বলেন, এরকম ভাবেই সবাই স্বাস্থ্য সচেতনতা অব্যাহত থাকুক বাংলাদেশের সকল নাগরিকদের কাছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর