স্বাস্থ্যবিধি মেনে রংপুরে ঈদের জামাত অনুষ্ঠিত

স্বাস্থ্যবিধি মেনে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় পবিত্র ঈদ-উল-আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুলাই) সকাল ৮ টায় জেলা মডেল মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঈদের প্রথম জামাতে বিভাগীয় কমিশনার জনাব মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, সিটি কর্পোরেশনের মেয়র জনাব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

সকাল ৯ টায় জেলা মডেল মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া রংপুর মহানগরীর কেরামতিয়া জামে মসজিদে সকাল ৮ টায় ও সকাল ৯ টায় এবং কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া রংপুর মহানগরীর বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মসজিদসমূহে স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাত শেষে মোনাজাতে দেশের কল্যাণ ও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির জন্য দোয়া করা হয়।

রকি আহমেদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর