সোমালিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

জো বাইডেন মার্কিন মুল্লুকের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মত আফ্রিকার দেশ সোমালিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। দেশটিতে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হামলার এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, সোমালিয়ার গালকায়োর কাছে এই হামলা হয়েছে। বাইডেন ক্ষমতায় আসার আগে দেশটিতে নিয়মিতই এধরনের আক্রমণ করা হতো। তবে তিনি ওভাল অফিসে বসার পর সোমালিয়ায় হামলার ঘটনা এই প্রথম।

প্রসঙ্গত, আল শাবাব ২০১১ সালে রাজধানী মোগাদিশু থেকে সরে যাওয়ার পর থেকে দখলকৃত অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে দলটি। জঙ্গিগোষ্ঠী আল শাবাবের প্রভাবে অনেকদিন ধরে অস্থিরতা বিরাজ করছে সোমালিয়ায়। প্রচুর সংঘর্ষের ঘটনাও ঘটেছে সেখানে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর