আজ বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

পবিত্র ঈদুল আজহার দিন (বুধবার) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বুধবার (২১ জুলাই) সকালে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সকাল থেকেই ঢাকার আকাশ আংশিক মেঘলা রয়েছে। বেশি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মাঝে মধ্যে কোথাও কোথাও ছিটেফোঁটা অথবা হালকা বৃষ্টিপাত হতে পারে। অবশ্য আজ দীর্ঘসময় ধরে বৃষ্টির সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, আজ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অবশ্য আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এদিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে সারাদেশেই। আগামী দু’দিন উত্তর পশ্চিম বঙ্গপোসাগর ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে। যার ফলে হতে পারে বৃষ্টি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর