‘স্বপ্ননগর’ বাসিন্দাদের ঘরে ঘরে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় ভূমিহীন ও গৃহহীনদের বিশেষ আবাসন এলাকা প্রজেক্ট ‘স্বপ্ননগর’ বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) বেলা ১২টার দিকে স্বপ্ননগরের বাসিন্দাদের প্রতিটি ঘরে ঘরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহীর পক্ষে একটি প্রতিনিধি দল এসব খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি প্যাকেটে পোলাও চাউল, সেমাই, চিনি ও দুধ দেয়া হয়।

প্রসঙ্গত, উপজেলার গোপালপুর ইউনিয়নের চরকাতলাসুর গ্রামে ৩৩ একর জমির ওপর নির্মিত হচ্ছে নগরের সব সুবিধা নিয়ে ‘স্বপ্ননগর’ নামের বিশেষ একটি আবাসন এলাকা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ২৫০টি ঘরকে কেন্দ্র করে এই ‘স্বপ্ননগর’ এলাকাটি তৈরী করা হচ্ছে।

এ আবাসন এলাকায় গৃহ নির্মাণের পাশাপাশি তৈরী করা হচ্ছে মসজিদ, মন্দির, একটি উচ্চ বিদ্যালয়, হাট, খেলার মাঠ, ইদগাহ মাঠ, কমিউনিটি ক্লিনিক, শিশুপার্ক, ইকো পার্ক ও সামাজিক বনায়ন। এছাড়াও সকল উপকারভোগীদের জন্য সুপেয় পানির ব্যবস্থাও করা হয়েছে।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর