করোনা: একদিনে টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু, শনাক্ত ২২৩
টাঙ্গাইলে করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪ ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৩ জন। শনাক্তের হার শতকরা ২৫ দশমিক ৮৭ ভাগ।
মঙ্গলবার (২০ জুলাই) এ বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়। অপরদিকে জেলায় নতুন করে ২২৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৮৬২টি নমুনা পরীক্ষায় ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৫ দশমিক ৮৭ ভাগ। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১২ হাজার ১১৬৫ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছে ৬ হাজার ৪০৬ জন। সর্বমোট মৃত্যু ১৯৩ জন।
তিনি আরো জানান, জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৪৪ জন। এর মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৮৩ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন আর মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ২১ জন।এছাড়াও জেলায় বর্তমানে বাড়িতে ও আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৪২২ জন।
হাসান সিকদার/বার্তা বাজার/এসজে