ফেনী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। সোমবার (১৯ জুলাই) সকাল থেকে মঙ্গলবার (২০ জুলাই) সকাল পর্যন্ত এদের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। মৃতদের মধ্যে সকলের বয়স ষাটোর্ধ বলে জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আইসোলেশন ও সিসিইউ ইউনিটে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী। এর মধ্যে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া এলাকার নুরুল ইসলাম (৭০), কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর হাজীর বাজার এলাকার রুহুল আমিন (৬৮), লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর এলাকার আবু ইউসুফ (৭২), পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা এলাকার আয়েশা বেগম (৭০), ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় এলাকার মায়না খাতুন (৬৫), শহরের খাজুরিয়া এলাকার হালিমা বেগম (৬৭), দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের গজারিয়া এলাকার তৈয়বের নেছা (৯০) ও একই উপজেলার কৃষ্ণরামপুর এলাকার আবদুল হাই (৬০), ছাগলনাইয়া উপজেলার শিলুয়া এলাকার নুর মোহাম্মদ (৬৭)।
এর আগের দিন করোনা ওয়ার্ডে মারা গেছেন ৫ জন। এর মধ্যে গত ১ জুলাই থেকে এ পর্যন্ত আইসোলেশন ইউনিটে একজন পজেটিভ সহ ৫৩ জন মারা গেছেন। আর আইসিইউ-সিসিউতে ১৯ জুলাই সোমবার পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের ৮ জন পজেটিভ ছিলেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আবুল খায়ের মিয়াজী জানান বর্তমানে হাসপাতালে ১১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কোভিড পজেটিভ রয়েছেন ৩২ জন। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত নতুন রোগী ৩৯ জন ভর্তি হয়েছেন।
বার্তা বাজার/এসজে