আশুগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান, খড়িয়ালা বাসস্ট্যান্ডের পাশে সিলেটগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জের ভৈরবগামী রোডমাস্টার পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে উভয় বাসের ১৫-২০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এ দিকে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোঃ শাহজালাল আলম বলেন, দুই বাসের সংঘর্ষে দুইজন আহত হবার কথা জানা গেছে

রাসেল আহমেদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর