করোনায় একদিনে মৃত্যু ও শনাক্ত কমেছে

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে মারা গিয়েছেন আরও ২০০ জন। এসময় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৫৭৯ জন।

মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তি মতে দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৫ জন। এছাড়া আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন।

গত ২৪ ঘন্টায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৩১ শতাংশে। এছাড়া সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকায় ৫১ ও খুলনায় ৫০ জন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর