চট্টগ্রামের তালিকাভুক্ত ছিনতাইকারী ফরিদ গ্রেফতার

চট্টগ্রামের তালিকাভুক্ত ছিনতাইকারী শেখ ফরিদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ জুলাই) রাতে নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে তালিকাভুক্ত ছিনতাইকারী মোঃ শেখ ফরিদকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গ্রেফতার ফরিদ একজন পেশাদার ছিনতাইকারী। বিভিন্ন সময় বিভিন্ন বেশে সে ছিনতাই করে থাকে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।

তিনি জানান, মাত্র সপ্তাখানেক আগে সে জেল থেকে ছাড়া পেয়ে কসাই সেজে পুনরায় ছিনতাই কাজ শুরু করে ফরিদ। এবার কোরবানির ঈদকে কেন্দ্র করে সে কসাই সেজে ছিনতাইয়ের পরিকল্পনা করে। সোমবার (১৯ জুলাই) কসাই সেজে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আগ্রাবাদ এলাকা থেকে মোঃ শেখ ফরিদকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

ওসি মহসিন জানান, এসময় তার কাছ থেকে একটি মাংস কাটার গাছের গুঁড়ি ও ২টি ছুরি উদ্ধার করা হয়।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর