নবীনগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এমপি বুলবুল

পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর)আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

মঙ্গলবার (২০ জুলাই) এক ভিডিও বার্তায় বলেন, ঈদুল আযহা মুসলামানদের প্রাণের উৎসব। এই উৎসবে তার সংসদীয় আসনের প্রতিটি জনগনকে তিনি ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। সেই সঙ্গে নবীনগর উপজেলাবাসীর অনাবিল সুখ, শান্তি ও নিরাপদ জীবন কামনা করেন।

একইসাথে, মহান সৃষ্টিকর্তা যাতে করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর প্রাদুর্ভাব হতে দেশের সকল মানুষকে রক্ষা করেন, সেই প্রার্থনা করেন তিনি।

পাশাপাশি কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারি হতে নিরাপদ থাকতে সকলকে স্বাস্থ্য সচেতন থেকে পবিত্র ঈদুল আযহা উদযাপনের অনুরোধ জানান এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

আক্তারুজ্জামান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর