ঈদে করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ নিশ্চিতে এমপি প্রিন্সের বৈঠক

পাবনা জেনারেল হাসপাতালে করোনা রোগীদের নিরবিচ্ছিন্ন আক্সিজেন সরবারহ নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল কর্তপক্ষের সাথে জরুরী আলোচনা করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

এসময় এমপি বলেন, হাসপাতালে ঈদের দিন ও ঈদের পরের দিন ডাক্তারদের মানবিক হয়ে করোনা রোগীদের সেবা দিতে হবে এবং এই দুই দিন আক্সিজেন যেন কোন ভাবেই সংকট না হয়। সবাই মিলে তার ব্যবস্থা করতে হবে। করোনা রোগীদের যেন কোন ভাবেই কষ্ট না পায় সেই দিকে মানবিক দৃষ্টি দিতে হবে, তাহলেই আমরা করোনা মোকাবেলা করতে পারবো। বর্তমান সরকার স্বাস্থ্যখাতে ব্যপক উন্নয়ন করছে। তার সেবা পাচ্ছে সাধারণ মানুষ। করোনাকালে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মানতে হবে প্রযোজন ছাড়া ঘর থেকে বের হবেন না।

আলোচনা শেষে হাসপাতাল পরির্দশন করেন এবং করোনা ইউনিটে সামনে ভাড়ায় চালিত তিনটি অ্যাম্বুলেন্স করোনা রোগীদের সাথে বাজে আচরণ করায় হাসপাতাল থেকে বের করে দেন। পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারি পরিচালক ডা: সালেহ মুহাম্মদ আলী, ডা: আকসাদ আল মাসুর আনন, ডা: জাহিদ হাসান রুমি, হেড এসিস্ট্যান্ট রুহুল আমিন, উপজেলা আওয়া মীলীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, সদর আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরক হোসেন, পাবনা মেডিকেল ছাত্রলীগের সভাপতি ডা: মাহফুজ নয়ন প্রমুখ।

মাসুদ রানা/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর