আখাউড়ায় আশ্রয়ণ প্রকল্পে গরু উপহার দিলেন আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে (সিরাজুল হক পল্লী) বসবাসরত পরিবারগুলোকে ঈদুল আজহা উপলক্ষে গরু উপহার দিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুর ১২ টার সময় আইনমন্ত্রী আনিসুল হক এর পক্ষ থেকে পৌর মেয়র তাকজিল খলিফা কাজল আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ৫৯টি পরিবারের মাঝে গরু তুলে দেন।

এ সময় পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, প্রত্যেক ঈদে কসবা -আখাউড়ার সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক অসহায় মানুষদেরকে সহায়তা করে থাকেন।

এই বার প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা অসহায় মানুষ যেন সুন্দর ভাবে ঈদ উদযাপন করতে পারে সেই জন্য আইনমন্ত্রী আনিসুল হক তাদের কে একটি গরু উপরহার দিয়েছেন। আমরা এই গরুটি আইনমন্ত্রীর পক্ষ থেকে তাদের হাতে তুলে দিয়েছি।

হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর