নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডলার, সম্পাদক স্বপন

আগামী ৩ বছরের জন্য নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। ১৯ জুলাই (সোমবার) রাতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু সাক্ষরিত সেচ্ছাসেবক লীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির কথা জানানো হয়।

জানা যায়, নাটোরের নবাব সিরাজ-উদ দৌলা (এনএস) সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, নাটোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার ইশতিয়াক আহমেদ ডলারকে সভাপতি এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের ভোটে নির্বাচিত সদস্য শফিউল আযম স্বপনকে সাধারন সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের ২৩ সদস্যের একটি নতুন কমিটি অনুমোদন দিয়েছেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কমিটিতে আরও ২১জনের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন সহ-সভাপতি পদে সাতজন- এ.এইচ.এম হাসিবুল হাসান (বুলেট), আমিনুল ইসলাম লিটন, মোঃ জাহিদ হাসান মিন্টু, শ্রী মলয় কুমার রায়, মোঃ বুলবুল আহমেদ, সুব্রত কুমার ও সেবক কুমার কুন্ডু।

যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তিনজন- মোঃ নাজমুল ইসলাম রানা সুপ্রীয় ভৌমিক ও রাকিবুল হাসান (রকিব)। দুইজন সাংগঠনিক সম্পাদকের মধ্যে রয়েছেন এডভোকেট নিউন হোসেন ও গোলাম রাব্বী ডলার। জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক তানভীর হাসান শাওন কে প্রচার সম্পাদক এবং জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি কে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ তালাশ খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম রনি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মৌমিতা ভট্টাচার্য এবং সদস্য হিসেবে রয়েছেন আরিফুজ্জামান সবুজ ও কৃষ্ণকুমার দাস।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে- আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা প্রদানের নির্দেশ প্রদান করা হইল।

নতুন কমিটির বিষয়ে খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার ও শফিউল আযম (স্বপন) বলেন, বঙ্গবন্ধুর আদর্শে এবং শেখ হাসিনার নেতৃত্বে ছোট বেলা থেকেই দলীয় সব ধরনের কর্মসূচি পালন করে আসছি। পূর্বে এনএস কলেজ ছাত্রলীগ ও ছাত্রসংসদ এবং একাধিকবার জেলা ছাত্রলীগের দায়িত্ব পালন করেছি আমরা। সাংগঠনিক দায়িত্ব কিছুটা হলেও পালনের অভিজ্ঞতা রয়েছে আমাদের। তবে এবারের এ দায়িত্ব আমরা আরও গুরত্বের সঙ্গে পালন করবো। এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দলীয় প্রধান বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে। বিশেষভাবে ধন্যবাদ জানাই, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদের। আরও ধন্যবাদ জানাই জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের।

সাকলাইন শুভ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর