করোনা: বগুড়ায় একদিনে আরও ১৬ জনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ২জন এবং উপসর্গে ১৪জন মারা গেছেন। সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার করোনা বিশেষায়িত সরকারি-বেসরকারি তিনটি হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন।

এছাড়া জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ২৪৬ জন। মারা যাওয়া দুজন হলেন- বগুড়ার শিবগঞ্জের রুপালী(৪০) এবং সদরের নাজিমুদ্দিন(৬৫)।

আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ১৫০, শাজাহানপুরের ৩৩, শেরপুরের ১৬, কাহালুর ১৪, শিবগঞ্জে ৮, গাবতলীতে ৮, ধুনটের ৫, আদমদীঘির ৫, সোনাতলার ৩, সারিয়াকান্দির ও দুপচাঁচিয়ার ২জন করে রয়েছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান আজ মঙ্গলবার এক অনলাইন ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।

খালিদ হাসান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর