ক্রমেই বিপজ্জনক হয়ে উঠা টেইলরকে সাজঘরে পাঠিয়ে স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর তার এই মাইলফলক ছোঁয়ার দিনকে রাঙাতে চান অধিনায়ক তামিম ইকবাল।
যে কারণে পেসাররা উইকেট নিতে ব্যর্থ হলে স্পিন আক্রমণে মাহমুদউল্লাহর হাতে বল তুলে দেন।
প্রথম ওভারে সাফল্য না পেলেও নিজের দ্বিতীয় ও ইনিংসের ১৮তম ওভারে ঠিকই সফল হলেন মাহমুদউল্লাহ। ৩৮ বলে ২৮ রান করে বিপজ্জনক হয়ে ওঠা জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলরকে সাজঘরে ফেরালেন তিনি।
অফ স্টাম্পে থাকা একটি সাধারণ ডেলিভারিতে লফটেড ড্রাইভ খেলতে গিয়ে তিনি সহজ ক্যাচ তুলে দেন। মিড অফে বল তালুবন্দী করেন তামিম ইকবাল।
৩৯ বলে ২৮ রানে ফিরলেন টেইলর। রেজিস চাকাভার সঙ্গে তার দ্বিতীয় উইকেট জুটি থামল ৪২ রানে।
বার্তা বাজার/এমআর