কুষ্টিয়ায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

কুষ্টিয়ার সদর উপজেলার খাজানগরে মোটর সাইকেলের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মারুফ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ সদর উপজেলার পোড়াদহ উত্তর কাটদহ গ্রামের মুক্তার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় মারুফ হোসেন পোড়াদহ বাজারের মা গার্মেন্টসের কর্মচারী ছিলেন। সকালে পোড়াদহ থেকে গার্মেন্টসের মাল কেনার জন্য কুষ্টিয়া শহরে উদ্দেশ্যে রওনা হলে খাজানগর মোড়ে আসলে অপর দিক থেকে আশা অটোরিকশার সাথে মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে মোটরসাইকেল চালক মারুফ ঘটনাস্থলেই মারা যান এবং অটোরিক্সা চালককে স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

পুলিশ মারুফের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

ফজলুল করিম টুটুল/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর