জয়পুরহাটে গত ২৪ ঘন্টায় ১০৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৮। গত ৭ দিনে গড় আক্রান্তের হার দেখানো হয়েছে ১১ দশমিক ১৭ শতাংশ।
মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে ‘জেলা সিভিল সার্জন, জয়পুরহাট’ নামের একটি ফেসবুক পেইজে দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। আরও জানানো হয় যে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ।
এদিকে জেলায় সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ৮৯৬ জনের এবং করোনায় মৃত্যুবরণ করেছে ৪৬ জন। করোনায় প্রাণ হারানো ৪৬ জনের মধ্যে জয়পুরহাট সদর উপজেলার ২৩ জন, কালাই উপজেলার ০৫ জন, পাঁচবিবি উপজেলার ০৯ জন, ক্ষেতলাল উপজেলার ০৫ জন ও আক্কেলপুর উপজেলার ০৪ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৬ জন।
সোমবার (১৯ জুলাই) জেলায় ৪৩৯ জনের নমুনা পরীক্ষা ৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে যা ৯ দশমিক ৭১ শতাংশ।
রিফাত আমিন রিয়ন/বার্তা বাজার/এসজের