করোনা: ময়মনসিংহ মেডিকেলে একদিনে রেকর্ড ২২ জনের মৃত্যু
করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে সর্বোচ্চ ২২ জন মারা গিয়েছেন। মৃতদের মধ্যে ৭ জন করোনায় আক্রান্ত শনাক্ত ও ১৫ জন মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। ময়মনসিংহ মেডিকেলে একদিনে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি।
মঙ্গলবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, তিনি বলেন, সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার প্রদীপ সাংমা (৮৩), ভালুকার সাগর (২৫), মোকসেদুল ইসলাম (২৮), নেত্রকোনার পূর্বধলা উপজেলার আক্কাস আলি (৬৫), কেন্দুয়ায় সালেহা খাতুন (৭০), জামালপুর সদরের হেরালাল (৫৫) ও টাঙ্গাইলের মধুপুরের ফরিদা ইয়াসমিন (৫৩)।
তিনি আরও জানান, ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদরের নওশের আলি (৯০), শহিদুল ইসলাম (৬০), সালমা আক্তার (২০), গৌরীপুর উপজেলার মোহাম্মদ আলি (৭০), মুক্তাগাছার হাজেরা খাতুন (৭০), মোমেনা বেগম (২৫), নাসিমা আক্তার (৪০), ফুলপুর উপজেলার শরিফুদ্দিন (৬০), টাঙ্গাইল সদরের মোমেনা (৬০), সখিপুর উপজেলার আব্দুল হাকিম (৬০), গাজীপুরের দিপক সরকার (৪৫), জামালপুরের সরিষাবাড়ি উপজেলার উমর আলি (৬৫), শেরপুরের নকলার মঞ্জুর মিয়া (৬৫), নেত্রকোনা সদরের রিয়াসুল হক (৫৫)। অন্য একজনের নাম পরিচয় জানা যায়নি।
করোনা ইউনিটে কর্মরত এই চিকিৎসক আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৩৯২ জন রোগী ভর্তি আছেন৷ এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন।
এছাড়া, ময়মনসিংহ জেলায় গত একদিনে ৯৪২টি নমুনা পরীক্ষা করে ২০১ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ২১ দশমিক ৩৩ শতাংশ।
বার্তা বাজার/এসজে