রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারর তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে্ন ২ জন। সোমবার (১৯ জুলাই) দিনগত রাত পৌনে ১২টার দিকে পাংশার কলেজ মােড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়া জেলার কুমারখালি উপজলার চর মাহেদ্রপুর গ্রামের বাসিন্দা ইসমাইল শেখ (৩৫), তাঁর মেয়ে শিখা খাতুন (১৫), তাঁর ছেলে আব্দুল মালেক (৫)। আহতরা হলেন একই এলাকার নাজমা বেগম (৩০), আশরাফুল ইসলাম (৩৭)।
পাংশা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার শরিফুল শেখ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে থাকা আহত দু’জনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্যকমপ্লক্সে নিয়ে যাওয়া হয়।
পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানায়, রাত পৌন ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কলেজ মােড় এলাকায় দৌলতদিয়া থেকে কুষ্টিয়াগামী মাহিদ্র গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত এক গাড়ির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন নিহত হয়। নিহতরা মাহেন্দ্রর যাত্রী। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রস্তুতি চলছে। সেই সঙ্গে ঘাতক গাড়িটি আটকের চষ্টা করা হচ্ছে।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এসজে