দেশের অর্থনীতিতে করোনা আঘাত করতে পারেনি: নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন ও জীবিকার যে তত্ত্ব দিয়েছেন তা সমগ্র পৃথিবীতে প্রশংসিত হয়েছে। করোনায় বিশ্বের অর্থনীতিতে ধস নেমেছে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে করোনা আঘাত করতে পারেনি। দেশের উন্নয়ন সমানতালে এগিয়ে চলছে। যারা পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিল তারা দেখুক এই করোনার মধ্যেও পদ্মা সেতুর কাজ এগিয়ে যাচ্ছে।

সোমবার (১৯ জুলাই) দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ আবু মো. জাকিরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ মো. আব্দুল কুদ্দুস ও
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল।

প্রতিমন্ত্রী পরে বোচাগঞ্জ উপজেলা চত্বরে এলজিইডির বাস্তবায়নাধীন ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন, ৭টি পাকা রাস্তার উদ্বোধনসহ এডিপি প্রকল্পের আওতায় সেলাই মেশিন, হুইল চেয়ার, ভ্যানগাড়ি ও বাই
সাইকেল বিতরণ করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর