দেশে পৌঁছেছে মর্ডানার ৩০ লাখ টিকা

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য পাঠানো ৩০ লাখ ডোজ মর্ডানার টিকা ঢাকায় এসে পৌঁছেছে। সোমবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টায় টিকাবাহী বিমানটি হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে এই টিকা গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জা‌হিদ মা‌লেক।

এর আগে চলতি মাসের শুরুতে প্রথম যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ১২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স থেকে এসব টিকা পাঠানো হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর