মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটক ১

মেহেরপুরের গাংনীতে ডিবি পুলিশের অভিযানে ১৪ বোতল ভারতীয় বেঙ্গল টাইগার মদসহ একজনকে আটক করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) বিকালের দিকে উপজেলার কাজীপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ব্যক্তির নাম সাচ্চু হোসেন (৩০)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ পুর্বপাড়া গ্রামের কাবিল হোশেনের ছেলে।

জানা যায়, মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ রাফিউল আলম এর নির্দেশনা মোতাবেক এস আই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে, এএসআই মাহাতাব উদ্দিন, এএসআই হেলাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ গাংনী উপজেলার কাজীপুর গ্রামে ১৪ বোতল বেঙ্গল টাইগার ভারতীয় মদসহ তাঁকে আটক করা হয়।

এ বিষয়ে জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান,১৪ বোতল বেঙ্গল টাইগার ভারতীয় মদসহ সাচ্চু হোসেন নামের একজনকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা চলমান। উক্ত আসামীর বিরুদ্ধে আরও একটি মাদকের মামলা বিচারাধীন রয়েছে।

মাসুদ রানা/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর