আলফাডাঙ্গায় আ’লীগ-যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় ২৫০ জন অসহায়, দুস্থ ও খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা আওয়ামী যুবলীগ।
সোমবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের পক্ষে ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলামের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসব বিতরণকাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, পৌর মেয়র সাইফুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম শেখ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, বাকিয়ার রহমান বকুল, সাইফুল্লা, মিরাজ হোসেন, জাকির মোল্যা, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, লিটন মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল আমিন রেজওয়ান, উপজেলা ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন জুয়েলসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে একই দিন সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ৩০০ হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, ইকবাল হাসান চুন্নু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজাসহ উপজেলার ছয়টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে