একদিন আগেই ঈদের নামাজ হবে বরিশালের ৭৫ মসজিদে

সারাদেশের প্রায় সব মসজিদের একদিন আগেই বরিশালের ৭৫টি মসজিদে ঈদের জামাত আদায় হবে মঙ্গলবার (২০ জুলাই)। এরা সবাই চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহ্সুফি দরবার শরীফের অনুসারী।

তাদের রীতিমতে, পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তারা সাথে মিলিয়ে ঈদসহ সব ধরণের ধর্মীয় কার্যক্রম পালন করা হয়।

বিভাগীয় প্রধান মসজিদ বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠীর হাজী বাড়ী এলাকায় কাল ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

এ বিষয়ে বিশেষ এই তরিকার অনুসারী এবং নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী হাজি বাড়ি শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন মিঠু জানান, মূলত সৌদি আরবের সাথে সামঞ্জস্য রেখে সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করেন তারা। বিভাগের ৭৫টি মসজিদে ঈদুল আজহার জামাতের আয়োজন করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর