ফরিদপুরে মোটরসাইকেল চাপায় প্রাণ গেল কৃষকের

ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল চাপায় আকমত মোল্যা (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার গোয়ালন্দ-তাড়াইল বাইপাস সড়কের মল্লিক বাড়ি ঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আকমত মোল্যা শৌলডুবি গ্রামের মৃত আফতার মোল্যার ছেলে।

জানা গেছে, মোটরসাইকেল চালক বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালিয়ে সদরপুরে আসার সময় পথচারী আকমত মোল্যাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর