করোনার টিকা নেওয়ার বয়সসীমা কমিয়েছে সরকার

করোনা মোকাবেলায় টিকা নিতে বয়সসীমা কমিয়ে ৩০ বছর করেছে সরকার। ফলে এখন ৩০ বছর হলেই করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য নিবন্ধন করা যাবে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে কোভিড টিকাদান কর্মসূচি সংক্রান্ত কমিটির একটি ভার্চ্যুয়াল সভায় রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।

সভায় অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমরা সুপারিশ করেছিলাম বয়সসীমা ১৮ বছরে নামানোর জন্য, কিন্তু সভায় সিদ্ধান্ত হয় বয়সসীমা আপাতত ৩৫ থেকে কমিয়ে ৩০ করার এবং পর্যায়ক্রমে সেটিকে ১৮ বছরে নামিয়ে আনার।’

এর আগে বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছর বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার।

এখন পর্যন্ত সরকার বিভিন্ন উৎস থেকে ১ কোটি ৭৯ টিকা পেয়েছে। এরমধ্যে রয়েছে ভারত ও চীন থেকে উপহার পাওয়া ৩৩ লাখ ও ১১ লাখ ডোজ টিকা।

সভায় ৫৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী রোহিঙ্গা শরণার্থীদের টিকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ।

বার্তা বাজার/এমআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর