পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্হলবন্দর ৬ দিনের জন্য আমদানী রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) থেকে ২৫ জুলাই রবিবার পর্যন্ত দেশের অন্যতম এই স্থল বন্দরটি দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া আমদানী রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম জানান , ২০ জুলাই থেকে আগামী ২৫ জুলাই পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে এই স্থলবন্দর দিয়ে ভারতের সাথে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
স্থলবন্দর দিয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন যৌথভাবে ঈদে ৬ দিন বন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় এই স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন সূত্রে জানা যায়।
হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/এসজে