একদিনে রেকর্ড ২৩১ জনের মৃত্যু, আক্রান্ত ১৩ হাজার ৩২১

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে। যা দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়া একদিনে দেশে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১৩ হাজার ৩২১ জন।

সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি মতে, দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ছাঁড়িয়েছে। এখন দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ১২৫ জন।

এছাড়া মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯দশমিক ৫৯ শতাংশ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর